আন্তর্জাতিক

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আপডেট: জানু ৩০, ২০২৬ : ০৬:০৫ এএম
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

হেগসেথ বলেন, “ইরানের পরমাণু বোমার অধিকার থাকা উচিত নয়। প্রেসিডেন্ট ট্রাম্প যে সিদ্ধান্তই নেবেন, তা বাস্তবায়নের জন্য আমাদের বাহিনী প্রস্তুত।”

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তেহরানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই তিক্ত। গত বছরের জুনে দু’দেশের মধ্যে ১২ দিনব্যাপী সংঘাত হয়েছে, যার মধ্যে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা ও বিজ্ঞানী। যুদ্ধবিরতি থাকলেও উভয়ের মধ্যে উত্তেজনা কমেনি, বিশেষ করে ইরানের সাম্প্রতিক বিক্ষোভ পরিস্থিতি আরও উসকে দিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে। গত ২৬ জানুয়ারি যুদ্ধবিমানবাহী জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ রণতরীর একটি নৌবহর জলসীমায় প্রবেশ করেছে, যা ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা সৃষ্টি করছে।

সূত্র: এএফপি

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!