আন্তর্জাতিক

জানুয়ারির প্রথম ১৫ দিনে দিল্লিতে নিখোঁজ ৮০৮ জন

আপডেট: ফেব ০৭, ২০২৬ : ০৬:০০ এএম ১১
জানুয়ারির প্রথম ১৫ দিনে দিল্লিতে নিখোঁজ ৮০৮ জন

ভারতের রাজধানী দিল্লিতে জানুয়ারির প্রথম দুই সপ্তাহে মোট ৮০৮ জন নিখোঁজ হয়েছেন, যেখানে দুই-তৃতীয়াংশ বা ৫০৯ জন নারী ও অপ্রাপ্তবয়স্ক মেয়ে। বার্তাসংস্থা পিটিআই জানাচ্ছে, দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে ৫৪ জন নিখোঁজ হয়ে যাচ্ছেন।

নিখোঁজদের মধ্যে ১৯১ জন অপ্রাপ্তবয়স্ক এবং ৬১৬ জন প্রাপ্তবয়স্ক। পুলিশ এ পর্যন্ত ২৩৫ জনকে উদ্ধার করেছে, বাকি ৫৭২ জন এখনো নিখোঁজ রয়েছেন।

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “এত মানুষ নিখোঁজ হওয়া স্বাভাবিক পরিস্থিতি নয়। রাজধানীর মানুষের নিরাপত্তা রীতিমতো আতঙ্কের পরিস্থিতিতে পড়ে গেছে।”

পুলিশ জানিয়েছে, অপ্রাপ্তবয়স্ক নিখোঁজদের মধ্যে প্রতিদিন গড়ে ১৩ জন নিখোঁজ হয়, যেখানে ১৪৬ জন মেয়ে এবং বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। প্রাপ্তবয়স্ক নিখোঁজদের মধ্যে ৩৬৩ জন নারী এবং ২৫২ জন পুরুষ। এদের মধ্যে ৯০ জন পুরুষ এবং ৯১ জন নারী উদ্ধার হয়েছে।

তবে পুলিশ দাবি করেছে, দিল্লির নিখোঁজের হার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় কম। পুলিশ মুখপাত্র জানিয়েছেন, “অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগ করতে দেরি হলে, উদ্বিগ্ন বাবা-মা দ্রুত নিখোঁজ রিপোর্ট ফাইল করেন। তাই সরকারি সংখ্যাত্ত্বে এই তথ্য উঠে আসে।”

গত বছরের জানুয়ারি মাসে মোট ১,৭৭৭ জন নিখোঁজ হন। ২০২৫ সালে একই সময়ে ছিলেন ২,০৪২ জন, আর ২০২৪ সালে ১,৭৮৬ জন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!