আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ‘খুব ভালো’ হয়েছে : ট্রাম্প

আপডেট: ফেব ০৭, ২০২৬ : ০৬:১২ এএম ১১
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ‘খুব ভালো’ হয়েছে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওমানে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা ‘খুব ভালো’ হয়েছে এবং আশা করা যাচ্ছে আরও আলোচনার ধারা চলবে। ওমানের মধ্যস্থতায় মাস্কাটে অনুষ্ঠিত এক দিনের আলোচনা মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি কেন্দ্রিক ছিল। উভয় পক্ষ এখানে সংঘাত এড়াতে ইতিবাচক পরিবেশ বজায় রেখেছে।

ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “ইরানের বিষয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। আগামী সপ্তাহের শুরুতেই আমরা আবার বৈঠক করব।” তবে তিনি সতর্ক করে বলেন, “যদি তারা কোনও চুক্তি না করে, তাহলে পরিণতি খুবই ভয়াবহ হবে।”

ওমানে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যিনি বলেছেন, আলোচনা ‘একান্তভাবে’ পারমাণবিক কর্মসূচি নিয়েই কেন্দ্রীভূত ছিল। তেহরান জোর দিয়ে বলছে এটি শান্তিপূর্ণ প্রকল্প এবং এটি অব্যাহত রাখার বিষয়ে অটল অবস্থান রয়েছে।

মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের প্রভাবশালী জামাতা জ্যারেড কুশনার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল চেয়েছিল, তেহরানের সশস্ত্র গোষ্ঠী সমর্থন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং বিক্ষোভকারীদের প্রতি আচরণকেও আলোচনার এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হোক।

আরাকচি আশা প্রকাশ করেছেন, ওয়াশিংটন হুমকি ও চাপ থেকে বিরত থাকবে, যাতে উভয় পক্ষ আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!