আন্তর্জাতিক

নির্বাচনের পর ঢাকায় সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

আপডেট: ফেব ১০, ২০২৬ : ০৬:১৯ এএম
নির্বাচনের পর ঢাকায় সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকায় সফর করতে পারেন দক্ষিণ ও মধ্য এশিয়ার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তার সফর মার্চের প্রথম সপ্তাহে হতে পারে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন গত রোববার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে পল কাপুরের ঢাকা সফরের বিষয়ে আলোচনা করেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী ৬ থেকে ৯ মার্চের মধ্যে তিনি ঢাকায় আসতে পারেন।

সূত্ররা জানান, ট্রাম্প প্রশাসন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করতে পল কাপুরকে ঢাকায় পাঠাচ্ছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় বংশোদ্ভূত পল কাপুরকে দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেন। গত অক্টোবরে তার নিয়োগ চূড়ান্ত হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!