আন্তর্জাতিক

নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানাল জাতিসংঘ

আপডেট: ফেব ১৪, ২০২৬ : ১২:৫৯ পিএম
নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানাল জাতিসংঘ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংস্থাটির এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, নির্বাচন ও গণভোট আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ায় বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। একই সঙ্গে মহাসচিব সব রাজনৈতিক পক্ষ ও সংশ্লিষ্ট অংশীজনকে সংলাপ ও আস্থা তৈরির মাধ্যমে জাতীয় ঐক্য জোরদারে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি গণতান্ত্রিক চর্চা, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর জোর দেন। বিশেষ করে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এবং সব নাগরিক যেন তাদের মানবাধিকার পূর্ণভাবে ভোগ করতে পারেন—সেই পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

বার্তায় আরও বলা হয়, স্বল্পোন্নত দেশের কাতার (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়ায় থাকা বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কারের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় সহায়ক রাজনৈতিক পরিবেশ বজায় রাখা গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের সঙ্গে উন্নয়ন ও মানবাধিকার ইস্যুতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেছে জাতিসংঘ।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!