আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টা ৪৬ মিনিটে দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.১। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এর উৎপত্তি হয়েছে।
আর মাই আর্থকোয়েক অ্যালার্ট জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে ছাতক। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ৬২৬ কিলোমিটার।
এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!