যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তি করতে ১০ দিন সময় দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গাজার বোর্ড অব পিসের এক সম্মেলনে ট্রাম্প এই সময়সীমা বেঁধে দেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই সময়ের মধ্যে যদি চুক্তি না হয় তবে খারাপ পরিণতি ঘটতে পারে।
এ পরিস্থিতিতে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত একটি চিঠিতে জানিয়েছেন, যদি ইরানে হামলা করা হয়, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি এবং অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা করা হবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ইরান যুদ্ধ চায় না, কিন্তু হামলা হলে জবাব দেওয়া হবে এবং এর দায় নিতে হবে যুক্তরাষ্ট্রকে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রথমে যুক্তরাষ্ট্র ইরানে সীমিত আক্রমণ চালাতে পারে, যার লক্ষ্য হতে পারে সরকারি ভবন ও নিরাপত্তা সংক্রান্ত অবকাঠামো। এর মাধ্যমে ইরানকে পরমাণু চুক্তি করতে চাপ দেওয়া হবে। এরপরও যদি ইরান শর্ত অনুযায়ী চুক্তি না করে, তাহলে ব্যাপক হামলা চালানো হবে, যার লক্ষ্য হবে আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের পতন ঘটানো।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!