যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়কে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন। আদালত তাঁর শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করায় তিনি বলেছেন, রায় ঘোষণার জন্য বিচারকদের ‘লজ্জা হওয়া উচিত’।
ট্রাম্প আরও বলেন, এই রায় দেওয়া বিচারপতিরা দেশের জন্য যথাযথ কাজ করার সাহস রাখে নি এবং সংবিধানের প্রতি অবিশ্বস্ত। তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের কিছু বিচারপতিকে ‘কট্টর বামপন্থি ডেমোক্র্যাট গণ্ডারদের মতো নির্বোধ’ এবং ‘কোলে বসে থাকা আদুরে কুকুর’ হিসেবে উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, “যে বিচারপতিরা আমাদের শুল্কনীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাদের নিজেদের জন্য লজ্জা হওয়া উচিত। রায় হাস্যকর হলেও এখন আমরা অন্যান্য বিকল্প প্রয়োগের মাধ্যমে অর্থ উপার্জনে অগ্রসর হব।”
গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করেছে। সর্বোচ্চ আদালতের ৯ জন বিচারপতির মধ্যে ৬ জন এই রায়কে সমর্থন করেছেন।
ট্রাম্প দাবি করেছেন, শুল্ক আরোপের সময় তার প্রশাসন ‘বিনয়ী’ভাবে অন্যান্য দেশের সঙ্গে আলোচনায় নিয়োজিত ছিল এবং আদালতের রায়ে প্রভাবিত হওয়ার কোনো চেষ্টা করা হয়নি। তিনি বলেন, শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে এবং ফেন্টানাইলের আগমন ৩০ শতাংশ হ্রাস পেয়েছে।
এছাড়া ট্রাম্প যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের সাম্প্রতিক সফলতার দিকে ইঙ্গিত করে বলেন, তার শুল্কনীতি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে আদালতের রায়ের কারণে এখন বিকল্প পথ অনুসরণ করা হবে।
সূত্র: এএফপি
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!