সৌদি আরবে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে দূতাবাস চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন। এরপর রাষ্ট্রদূত দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। প্রবাসী বাংলাদেশিরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
দিবসটির অংশ হিসেবে দূতাবাসের অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠের পর রাষ্ট্রদূত ভাষা আন্দোলনের তাৎপর্য ও বাংলাদেশের ইতিহাসের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, “ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের স্বকীয়তাবোধ ও জাতীয়তাবোধের উন্মেষ ঘটে, যা পরবর্তীতে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় নিশ্চিত করেছে।”
রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, প্রবাসে বাংলাদেশিরা দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে দেশকে ইতিবাচকভাবে উপস্থাপন করছেন। তিনি প্রবাসীদেরকে তাদের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান।
আলোচনা সভার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!