গত সপ্তাহে পাকিস্তানের বিমান হামলার জবাবে আফগানিস্তান পাকিস্তানের সীমান্তে তীব্র হামলা চালিয়েছে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে।
আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, সীমান্তে পাকিস্তানের সেনাদের ওপর অভিযান চালানো হয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস জানিয়েছে, নানগারহার ও পাকতিয়া প্রদেশে বৃহস্পতিবার রাত থেকে এই সংঘর্ষ শুরু হয়েছে। এটি পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাবে চালানো হয়েছে।
জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে দেওয়া বিবৃতিতে বলেন, “বিনা উস্কানিতে বারবার পাকিস্তানের সেনাবাহিনীর হামলার জবাবে সীমান্তে তাদের অবস্থানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানো হয়েছে।”
এর আগে গত রোববার পাকিস্তান আফগানিস্তানের দুটি প্রদেশে বিমান হামলা চালিয়ে সন্ত্রাসীদের গোপন ঘাঁটিতে আঘাত হানার দাবি করেছিল। পাকিস্তান জানিয়েছিল, এতে ৭০ সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন।
অফিসিয়াল সূত্রে আফগানিস্তান জানিয়েছে, পাকিস্তানের হামলায় বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশু রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!