যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে তার প্রশাসন কোনো হস্তক্ষেপ করবে না। শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ অবস্থান স্পষ্ট করেন।
ট্রাম্প বলেন, “আমি হস্তক্ষেপ করতে পারতাম, কিন্তু পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভালো। পাকিস্তানে একজন মহান প্রধানমন্ত্রী ও মহান জেনারেল আছেন, তাদের দু’জনকেই আমি সম্মান করি। পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে।”
পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এবং আফগান সরকারের মধ্যে টিটিপি ইস্যুতে চার বছরেরও বেশি সময় ধরে দ্বন্দ্ব চলছে। ইসলামাবাদ অভিযোগ করেছে, কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকার টিটিপিকে আশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তবে তালেবান সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
সম্প্রতি পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার-পাখতুনখোয়া প্রদেশ–এর সেনাবাহিনীর ওপর হামলা চালায় টিটিপি। এর জবাবে পাকিস্তান বিমান বাহিনী ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে বিমান অভিযান পরিচালনা করে, যেখানে ৮০ জন নিহত হন।
২৬ ফেব্রুয়ারি আফগান সেনারা ডুরান্ড লাইন–এ পাকিস্তান সেনার চৌকিগুলো লক্ষ্য করে হামলা চালায়, এতে ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত ও কিছু সেনাকে অপহরণ করা হয়। এরপর পাকিস্তান রাত ৩টা ৪৫ মিনিটে ‘অপারেশন গজব-লিল হক’ ঘোষণা করে এবং এ পর্যন্ত ২৭৪ আফগান সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!