আন্তর্জাতিক

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করল তেহরান

আপডেট: মার্চ ০১, ২০২৬ : ০৮:০৩ এএম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করল তেহরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দোলরহিম মৌসাভি নিহত হয়েছেন। দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

তেহরান থেকে জানা গেছে, আজ রোববার সকালেই তারা নিহত হন। গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় ইরানে যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই হামলায় ইরানের প্রতিরক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ দুই কর্মকর্তা নিহত হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং প্রতিরক্ষা উপদেষ্টা আলী শামখানি।

সূত্র: সিএনএন

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!