আন্তর্জাতিক

খামেনি হত্যা ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’: জাতিসংঘে ইরানের চিঠি

আপডেট: মার্চ ০২, ২০২৬ : ০৬:১২ এএম
খামেনি হত্যা ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’: জাতিসংঘে ইরানের চিঠি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘটনায় তেহরান জাতিসংঘে কড়া প্রতিবাদ জানিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদে পাঠানো চিঠিতে এই হত্যাকাণ্ডকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’ হিসেবে অভিহিত করেন। চিঠিতে বলা হয়েছে, এটি একটি ‘বিপজ্জনক ও নজিরবিহীন উত্তেজনা’ সৃষ্টি করেছে যা রাষ্ট্রকাঠামোর মৌলিক আদর্শ ও জাতির মধ্যে সভ্য আচরণের পরিপন্থী।

আরাঘচি আরও জানিয়েছেন, এই হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

চিঠিতে ইরান জাতিসংঘকে বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের দায়িত্ব পালনের তাগিদও দিয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!