আন্তর্জাতিক

খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তান ও ইরাকে নিহত- ২২

আপডেট: মার্চ ০২, ২০২৬ : ০৬:১৪ এএম
খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তান ও ইরাকে নিহত- ২২

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তান ও ইরাকে সংঘটিত বিক্ষোভে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন।

রোববার সকালে খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে তেহরান। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন।

পাকিস্তানের করাচিতে সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা চালায়। কনস্যুলেটের রিসিপশনে ঢুকে পড়ার সময় নিরাপত্তাবাহিনী গুলি ছোড়ে। এতে ১০ জন নিহত ও ৩০ জন আহত হন। অন্য ঘটনায় গিলগিত-বালতিস্তানে আরও ১০ জন নিহত হন।

অপরদিকে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভের সময় দুজন নিহত হন। বিক্ষোভকারীরা গ্রিনজোনে ঢুকে পড়লে নিরাপত্তা বাহিনী গুলি চালায়।

৮৬ বছর বয়সী খামেনিকে তেহরানের প্রাসাদ কমাউন্ডে বিমান হামলায় হত্যা করা হয়। তিনি প্রায় ৪০ বছর ইরানের সুপ্রিম লিডার ছিলেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!