ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সে (খামেনি) আমাকে মারার আগেই আমি তাকে মেরেছি।’
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ABC Newsকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরান দুবার তার বিরুদ্ধে চেষ্টা চালিয়েছিল। তবে তিনি আগে আঘাত করেছেন।
ট্রাম্পের এই বক্তব্যে ধারণা করা হচ্ছে, ২০২৪ সালে ইরান-সংশ্লিষ্ট একটি কথিত হত্যাচেষ্টার ঘটনার দিকেই তিনি ইঙ্গিত করেছেন—যেখানে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।
এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর প্রকাশিত হয়। ইরানি গণমাধ্যম জানিয়েছে, ওই হামলায় খামেনি নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
খামেনির মৃত্যুতে ইরানে সাত দিনের সরকারি ছুটি এবং ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!