লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর বিমান হামলায় হিজবুল্লার গোয়েন্দা শাখার প্রধান হুসেইন মাকলেদ নিহত হয়েছেন। আইডিএফ সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, রোববার রাতভর বৈরুতে অভিযান চালানো হয়। মাকলেদ ছিলেন হিজবুল্লার একজন জ্যেষ্ঠ ও প্রভাবশালী নেতা। তিনি গোয়েন্দা শাখার নিয়ন্ত্রণে ছিলেন এবং মূলত ইসরায়েলের সামরিক বাহিনীর ওপর গোপন নজরদারি ও হামলার প্রাথমিক পরিকল্পনা করতেন।
আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, “গত রাতে বৈরুতে পরিচালিত নিখুঁত বিমান হামলায় মাকলেদ নিহত হয়েছেন। হিজবুল্লার গোয়েন্দা শাখার ওপর তার প্রভাব ছিল গভীর এবং তার অভাব তাদের কার্যক্রমে প্রভাব ফেলবে।”
বিশ্লেষকরা মনে করছেন,হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াবে এবং হিজবুল্লার সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!