আন্তর্জাতিক

পাকিস্তানে সব ধরনের ভিসা সাক্ষাৎকার বাতিল করেছে যুক্তরাষ্ট্র

আপডেট: মার্চ ০৩, ২০২৬ : ০৭:০৪ এএম
পাকিস্তানে সব ধরনের ভিসা সাক্ষাৎকার বাতিল করেছে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটিতে সব ধরনের যুক্তরাষ্ট্র ভিসা সাক্ষাৎকার সাময়িকভাবে বাতিল করা হয়েছে। ইসলামাবাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে।

দূতাবাস জানায়, ইসলামাবাদে মূল দূতাবাসের পাশাপাশি লাহোর ও করাচিতে থাকা যুক্তরাষ্ট্রের কনস্যুলেটগুলিতেও নির্ধারিত সব ভিসা সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। এই নির্দেশনা আগামী শুক্রবার, ৬ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

রোববার করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলার ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। এই ঘটনার জেরে করাচিসহ দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!