লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লার সামরিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং তাদের রাজনৈতিক কার্যক্রমও সীমিত করেছেন।
গতকাল (২ মার্চ) রাজধানী বৈরুতের প্রেসিডেন্সিয়াল প্রাসাদে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন। বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নাওয়াফ বলেন, “আজ থেকে লেবাননের সরকারি সেনাবাহিনী ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সবধরনের সামরিক তৎপরতা নিষিদ্ধ করা হচ্ছে। যেকোনো যুদ্ধ ও শান্তি বিষয়ক সিদ্ধান্ত এককভাবে রাষ্ট্রের ওপর নির্ভর করবে।”
হিজবুল্লা গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ ছয় শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। এটি ছিল ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তির পর হিজবুল্লার প্রথম সামরিক পদক্ষেপ।
প্রসঙ্গত, নাওয়াফ সালাম ওই দিনই হিজবুল্লার এই হামলাকে ‘দায়িত্বহীন’ হিসেবে উল্লেখ করে কঠোর সমালোচনা করেছেন।
সূত্র: এএফপি
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!