আন্তর্জাতিক

ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি

আপডেট: মার্চ ০৪, ২০২৬ : ০৫:২০ এএম
ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি—এমন দাবি করেছে সংবাদমাধ্যম Iran International।

আজ বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) চাপের মুখে দেশটির ধর্মীয় পরিষদ Assembly of Experts মোজতবাকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করেছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে খবর প্রকাশিত হয়।

মাশহাদে দাফন

বার্তাসংস্থা Fars News Agency জানিয়েছে, খামেনিকে দেশটির পবিত্র শহর মাশহাদ–এ সমাহিত করা হবে। শহরটি ইরানিদের কাছে ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

জানা গেছে, খামেনির জন্ম মাশহাদে। তিনি মৃত্যুর আগে ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাঁকে ইমাম রেজা মাজার প্রাঙ্গণে দাফন করা হয়। তাঁর পিতাকেও সেখানে সমাহিত করা হয়েছিল।

৮৬ বছর বয়সী খামেনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। গত শনিবার সকালে তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে খবর প্রকাশিত হয়।

সূত্র: Iran International

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!