আন্তর্জাতিক

ইরানের সাবমেরিনসহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

আপডেট: মার্চ ০৪, ২০২৬ : ০৬:০১ এএম
ইরানের সাবমেরিনসহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গত চার দিনে আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিনসহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্রের সেন্টকমের মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুবার এ তথ্য নিশ্চিত করেছেন।

অ্যাডমিরাল ব্র্যাড কুবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেন, “যেসব বস্তু থেকে আমাদের লক্ষ্য করে আঘাত আসতে পারে, আমরা সেগুলোতে হামলা চালিয়েছি। আমাদের বি-১ এবং বি-২ যুদ্ধবিমান অভিযান চালিয়ে ইরানি নৌবাহিনীর একটি সাবমেরিনসহ মোট ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে। এই তিন সাগরে গত কয়েক দশক ধরে বাণিজ্যিক জাহাজগুলোতে হয়রানি করছিল ইরান; এখন সেখানে কোনো ইরানি জাহাজ নেই।”

সূত্রের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ এবং যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘অপারেশন এপিক ফিউরি’-তে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা এবং ২ শতাধিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

অ্যাডমিরাল ব্র্যাড কুবার জানিয়েছেন, গত চার দিনে মার্কিন বিমান বাহিনী ইরানের ২ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

সূত্র: সিএনএন

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!