ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘর্ষে প্রথমবারের মতো সরাসরি অংশ নিচ্ছে ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ফ্রান্সের পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী চার্লস দ্য গল ভূমধ্যসাগরে মোতায়েন করা হচ্ছে।
ম্যাক্রোঁ মঙ্গলবার টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, ২ মার্চ সাইপ্রাসে ব্রিটেনের সামরিক ঘাঁটিতে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হওয়ায়, তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফ্রান্স ভূমধ্যসাগরে নিজস্ব বিমানবাহী রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। চার্লস দ্য গল ইতিমধ্যেই বাল্টিক সাগর থেকে রওনা দিয়েছে এবং বুধবার সন্ধ্যা পর্যন্ত ভূমধ্যসাগরে পৌঁছানোর কথা।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আরও বলেন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ফ্রান্সের নিরাপত্তা চুক্তি রয়েছে। এছাড়া জর্ডান ও ইরাকের সঙ্গেও নিরাপত্তা সংক্রান্ত দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। বর্তমান মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ফ্রান্স এসব প্রতিশ্রুতির প্রতি দায়িত্বশীল থাকবে।
তিনি যোগ করেন, “আমাদের অবস্থান থেকে যতটা সম্ভব আমরা চেষ্টা চালিয়ে যাব।”
সূত্র: গ্লোবাল নিউজ, রয়টার্স
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!