আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে কোনো হুমকিকে প্রশ্রয় দেবে না ইরাক: প্রধানমন্ত্রী সুদানি

আপডেট: মার্চ ০৫, ২০২৬ : ০৬:২০ এএম
ইরানের বিরুদ্ধে কোনো হুমকিকে প্রশ্রয় দেবে না ইরাক: প্রধানমন্ত্রী সুদানি

ইরাকি প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি বলেছেন, তাদের ভূখণ্ডে ইরানের বিরুদ্ধে কোনো প্রকার হুমকিকে প্রশ্রয় দেওয়া হবে না। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক লিখিত বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি টেলিফোনে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ফোনালাপে প্রধানমন্ত্রী আয়াতুল্লা আলী খামেনির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন এবং নিশ্চিত করেছেন, তার নেতৃত্বাধীন সরকার ইরাকের ভূখণ্ডে বা সীমান্তে ইরানের বিরুদ্ধে কোনো হুমকিকে আশ্রয় দেবে না।

প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলারও নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ইরানে শুরু হওয়া আগ্রাসী অভিযান সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন ও নীতি বহির্ভূত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি ইরাকের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নিলেন ইরানের পক্ষে দৃঢ় সমর্থন জানানোর জন্য।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!