আন্তর্জাতিক

সৌদি আরবে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

আপডেট: মার্চ ০৮, ২০২৬ : ০৪:৫৪ এএম
সৌদি আরবে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

সৌদি আরবের আকাশসীমায় একের পর এক ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী রিয়াদের পূর্ব দিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে।

রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে Saudi Ministry of Defense জানায়, গত এক ঘণ্টায় Riyadh–এর পূর্ব দিকে সাতটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

এর প্রায় এক ঘণ্টা আগে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের আকাশসীমায় প্রবেশের পর আরও আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এর আগে শনিবার Masoud Pezeshkian বলেছিলেন, উপসাগরীয় দেশগুলোর ঘাঁটি ব্যবহার করে যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা না চালায়, তাহলে ইরানও পাল্টা আক্রমণ করবে না। তবে ওই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই ইরানে হামলার ঘটনা ঘটে।

এর পরপরই সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশকে লক্ষ্য করে ইরান পাল্টা হামলা শুরু করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!