আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট: মার্চ ০৯, ২০২৬ : ০৫:৪৮ এএম
নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলা

নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।  আজ সোমবার ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে এক গুচ্ছ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল IRIB–এর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। প্রতিবেদনে বলা হয়, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনির নির্দেশে ‘দখলদার জায়নবাদী শক্তি’কে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এটি তার নির্দেশে পরিচালিত প্রথম সামরিক হামলা।

প্রতিবেদনের সঙ্গে একটি ক্ষেপণাস্ত্রের ছবিও প্রকাশ করেছে আইআরআইবি। সেখানে লেখা ছিল, ‘আপনার নির্দেশের অপেক্ষায়, সাঈদ মোজতবা।’

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্র সংঘাতের প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর নয় দিন পর প্রভাবশালী সংস্থা Assembly of Experts মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

ইরানের ক্ষমতাকাঠামোয় সর্বোচ্চ নেতার অবস্থান রাষ্ট্রের শীর্ষে। দেশটির সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সামরিক, গোয়েন্দা, রাজনীতি ও অর্থনীতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রেই তার ক্ষমতা ব্যাপক।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!