আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: চার বছরের রেকর্ড ভাঙল তেলের দাম

আপডেট: মার্চ ০৯, ২০২৬ : ০৫:৫১ এএম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: চার বছরের রেকর্ড ভাঙল তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হু হু করে বেড়েছে। ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয়ই ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ব্রেন্ট ক্রুডের দাম ১০৮.৬৮ ডলার এবং ডব্লিউটিআই-এর দাম ১০৮ ডলার প্রতি ব্যারেল ছিল। শনিবারের তুলনায় ব্রেন্ট ক্রুডের দাম ১৮ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকরা জানাচ্ছেন, ইরানের নিষেধাজ্ঞার কারণে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজের চলাচল ব্যাহত হওয়ায় এই উর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বের মধ্যে তেলের প্রধান রপ্তানি রুট হিসেবে বিবেচিত।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ শুরুর পর হরমুজ প্রণালীতে হামলার ঘটনা ঘটেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইতোমধ্যে অন্তত ১০টি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে।

এটি ২০২২ সালের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর প্রথমবারের মতো তেলের আন্তর্জাতিক বাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে ওঠার ঘটনা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!