আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মেয়াদ নিয়ে নতুন বার্তা দিলেন ট্রাম্প

আপডেট: মার্চ ০৯, ২০২৬ : ০৬:৫৮ এএম
ইরান যুদ্ধের মেয়াদ নিয়ে নতুন বার্তা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ কতদিন চলবে তা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

রোববার (৮ মার্চ) তিনি টেলিফোনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে সাক্ষাৎকারে বলেন, তিনি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি নিয়ে আলোচনা করছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এককভাবে তিনি নিবেন এবং সঠিক সময়ে তা ঘোষণা করবেন।

এর আগে ৩ মার্চ ট্রাম্প বলেছিলেন, আগামী চার সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হবে। কিন্তু একদিন পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, যুদ্ধ ৬ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনের সংলাপ চলে, যা কোনো সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয়। এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে।

হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটি, দূতাবাস ও তেলের স্থাপনায় নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

সূত্র: রয়টার্স

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!