যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে’ ঘোষণার পর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারে উত্থান লক্ষ্য করা গেছে। একই সঙ্গে তেলের দামে ব্যাপক পতন হয়েছে।
সোমবার ৫ শতাংশেরও বেশি পতনের পর, আজ মঙ্গলবার (১০ মার্চ) জাপানের বেঞ্চমার্ক নিক্কেই-২২৫ প্রায় ২.৫ শতাংশ বেড়েছে। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক আগের সেশনে ৬ শতাংশ পতনের পর ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
হংকংয়ের হ্যাং সেং সূচক প্রায় ১.৫ শতাংশ বেড়েছে, যা আগের দিনের বিপরীত। অস্ট্রেলিয়ার এএসএক্স-২০০ সূচক সোমবার ২ শতাংশ পতনের পর মঙ্গলবার ১ শতাংশ বেড়েছে।
বাংলাদেশেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সকালেই সূচকে ব্যাপক উত্থান দেখা দিয়েছে।
ট্রাম্পের ঘোষণার প্রভাবে ব্যারেল প্রতি তেলের দাম ৮.৫ শতাংশ হ্রাস পেয়েছে।
সূত্র: আল জাজিরা
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!