আন্তর্জাতিক

ইরান বলছে, ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে : আরাগচি

আপডেট: মার্চ ১০, ২০২৬ : ০৭:৫১ এএম
ইরান বলছে, ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে : আরাগচি

ইরানের প্রেসিডেন্ট সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত থাকবে এবং যতদিন প্রয়োজন হবে, হামলা চালানো হবে।

গত সোমবার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইরানে যুদ্ধ শিগগিরই শেষ হতে চলেছে।” এর কিছু সময় পর পিবিএস নিউজকে সাক্ষাৎকার দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি। তিনি বলেন, “গোলাগুলি অব্যাহত আছে এবং আমাদেরও পূর্ণ প্রস্তুতি রয়েছে। যতক্ষণ প্রয়োজন, আমরা শত্রুদের ওপর ক্ষেপণাস্ত্র আঘাত চালাতে প্রস্তুত।”

তিনি আরও জানান, “ওয়াশিংটনের সঙ্গে কোনো প্রকার আলোচনায় আমরা আগ্রহী নই। এর আগেও সংলাপে বসেছি, কিন্তু অভিজ্ঞতা তিক্ত ছিল। আমরা সেই পুনরাবৃত্তি চাই না।”

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই সংলাপ শেষ হয়। এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে।

যুদ্ধের প্রথম দিন, ২৮ অক্টোবর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তার মৃত্যু হয়। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিমান অভিযান চালিয়ে ইরানের জ্বালানি কাঠামো ও তেলের ডিপোতে ব্যাপক ক্ষতি করেছে।

পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য “ইরানে অভিযান সফল করা” ইতোমধ্যে ব্যর্থ হয়েছে।

সূত্র: এএফপি

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!