আন্তর্জাতিক

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন নেতা নির্বাচনের স্বীকৃতি ও অভিনন্দন জানাল

আপডেট: মার্চ ১০, ২০২৬ : ০৮:০১ এএম
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন নেতা নির্বাচনের স্বীকৃতি ও অভিনন্দন জানাল

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনেয়িকে ইসলামী বিপ্লবের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে।

সোমবার (৯ মার্চ) ঢাকার ইরান দূতাবাস সূত্রে জানানো হয়েছে, এই নির্বাচন সংবিধানের নীতিমালা অনুযায়ী এবং বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে সম্পন্ন হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতিতে, যখন ইরান সামরিক আগ্রাসনের মুখোমুখি, বিশেষজ্ঞ পরিষদে জনগণের প্রতিনিধিদের সুস্পষ্ট রায়ে সর্বোচ্চ নেতার নির্বাচন এবং এই সময়োপযোগী ও প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত ইরানি জাতির ঐক্য, সংহতি, স্বাধীনতা, জাতীয় সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করবে।

এছাড়া, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশ-বিদেশে কর্মরত সব ইরানি কূটনীতিক সর্বোচ্চ নেতা ও মহান ইরানি জাতির প্রতি আনুগত্য ঘোষণা করেছে। তারা পুনর্নবায়ন করছে তাদের অঙ্গীকার, যাতে ইরানের জাতীয় স্বার্থ রক্ষা এবং দেশটির বৈদেশিক নীতির উচ্চ লক্ষ্যগুলো বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!