আন্তর্জাতিক

সৌদি আরবে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ ইরানের বিরুদ্ধে

আপডেট: মার্চ ১১, ২০২৬ : ০৬:৩৮ এএম
সৌদি আরবে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ ইরানের বিরুদ্ধে

সৌদি আরব–এ নতুন করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছে ইরান–এর বিরুদ্ধে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, পূর্বাঞ্চলের হাফার আল-বাতিন এলাকায় দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। পাশাপাশি রাজধানী রিয়াদ–এর প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি মোকাবিলায় প্রতিরক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা–র প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!