যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত তেল রিজার্ভ (ইউএস স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ-এসপিআর ইউএস ডিপার্টমেন্ট অব এনার্জি বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস ও লুইজিয়ানায় ভূগর্ভস্থ ডিপোতে মোট ৪১ কোটি ৫০ লাখ ব্যারেলের জ্বালানি তেলের রিজার্ভ আছে। এই রিজার্ভ বিশ্বের সর্ববৃহৎ। দুই ডিপোর মোট ধারণক্ষমতা ৭০ কোটি ব্যারেল। জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য এই রিজার্ভ তৈরি করা হয়েছে। এ তেল ছাড়ার শর্তে বলা হয়েছে, আগামী বছরের মধ্যে রিজার্ভে ২০ কোটি ব্যারেল তেল পুনঃযোগ করা হবে।
বিবৃতিতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালীতে তেল পরিবহনের আন্তর্জাতিক বাণিজ্যিক রুটে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন প্রায় ২০ শতাংশ তেল ও তরল গ্যাসবাহী জাহাজ এই রুট ব্যবহার করে।
ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশন জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালীতে ১০টির বেশি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে। সম্প্রতি ইরান প্রণালীতে মাইন বসানো শুরু করেছে।
সূত্র: বিবিসি, এএফপি
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!