আন্তর্জাতিক

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনায় ভারতের

আপডেট: মার্চ ১৩, ২০২৬ : ০৫:৩৮ এএম
বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনায় ভারতের

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের পক্ষ থেকে ডিজেল সরবরাহের যে অনুরোধ জানানো হয়েছে, তা বিবেচনা করছে ভারত। বৃহস্পতিবার (১২ মার্চ) এ তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশ থেকে ডিজেল সরবরাহের অনুরোধ পাওয়া গেছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত তার নিজস্ব জ্বালানি মজুত, সরবরাহ পরিস্থিতি এবং তেল শোধনাগারগুলোর পরিশোধন সক্ষমতা পর্যালোচনা করবে।

তিনি জানান, ভারতের অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহ পরিস্থিতি নিশ্চিত করার পরই বাংলাদেশের অনুরোধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, শুধু বাংলাদেশ নয়— শ্রীলঙ্কা ও **মালদ্বীপ**সহ আরও কয়েকটি দেশ থেকেও পেট্রোলিয়াম পণ্য সরবরাহের অনুরোধ পেয়েছে ভারত। বর্তমানে এসব আবেদনও পর্যালোচনা করা হচ্ছে।

এর আগে বুধবার জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং জাতীয় অর্থনীতিকে সহায়তা দিতে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র–এর কাছে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে সাময়িক ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছে বলে জানা গেছে।

সূত্র: রয়টার্স।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!