আন্তর্জাতিক

রুশ তেল ছাড়া বিশ্ববাজারে স্থিতিশীলতা সম্ভব নয়: রাশিয়া

আপডেট: মার্চ ১৩, ২০২৬ : ০৬:২৫ এএম
রুশ তেল ছাড়া বিশ্ববাজারে স্থিতিশীলতা সম্ভব নয়: রাশিয়া

রাশিয়ার বিশেষ অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিভ বলেছেন, রুশ তেল ছাড়া বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখা সম্ভব নয়। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কার্যত এই কঠোর বাস্তবতা স্বীকার করছে।

দিমিত্রিভ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, চলমান যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি বাজারের সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র সম্প্রতি একটি বিশেষ অনুমোদন দিয়েছে। এর ফলে সমুদ্রে আটকে থাকা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সাময়িকভাবে কেনার সুযোগ তৈরি হয়েছে।

ইরান–মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার অতিক্রম করেছে, যা চার বছরের সর্বোচ্চ। এমন অস্থিতিশীল বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্প প্রশাসন বিশেষ লাইসেন্স বা ৩০ দিনের সময়সীমা দিয়ে বিভিন্ন দেশকে রাশিয়ার তেল কেনার সুযোগ দিয়েছে।

এর আগে ৫ মার্চ ভারতকে একই ধরনের ৩০ দিনের বিশেষ ছাড় দেওয়া হয়েছিল, যাতে নয়াদিল্লি সাগরে আটকে থাকা রাশিয়ার তেল কিনতে পারে।

সূত্র: বিবিসি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!