ইরান যুদ্ধ ১৪তম দিনে প্রবেশ করেছে। সিএনএন-এর হিসাব অনুযায়ী, এই সংঘাতের কারণে বেসামরিক নাগরিক ও সামরিক কর্মীসহ ২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
সবচেয়ে সাম্প্রতিক ঘটনায়, ইরাকে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের ছয়জন সেনা নিহত হয়েছেন।
নিহতের বিস্তারিত তথ্য জানা গেছে—
-
ইরান: জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানে ১,৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তবে ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি’ (HRANA) শুক্রবার জানায়, অন্তত ১,৮৫৮ জন নিহত হয়েছেন।
-
লেবানন: লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলার কারণে কমপক্ষে ৭৭৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১০৩ শিশু রয়েছে।
-
ইসরায়েল: অন্তত ১৫ জন নিহত, বেইত শেমেশে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় নয়জন এবং দক্ষিণ লেবাননে দুইজন সেনা।
-
যুক্তরাষ্ট্র: মোট ১৩ জন মার্কিন সেনা নিহত, এর মধ্যে ইরাকে বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন প্রাণ হারিয়েছেন।
-
ইরাক: ৩২ জন নিহত, যাদের মধ্যে অধিকাংশ ‘পপুলার মোবিলাইজেশন ফোর্স’ (PMF)-এর সদস্য। একটি হামলায় একজন ফরাসি সেনাও মারা গেছেন।
-
কুয়েত: ছয়জন নিহত, যার মধ্যে ১১ বছর বয়সী একটি মেয়ে।
-
সংযুক্ত আরব আমিরাত: ছয়জন নিহত, আমিরাতি, পাকিস্তানি, নেপালি ও বাংলাদেশি নাগরিকসহ।
-
বাহরাইন: দুইজন নিহত, একটি শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা ও মানামায় ইরানি হামলায় একজন নারী।
-
ওমান: তিনজন নিহত, তেল ট্যাঙ্কার এবং ড্রোন হামলায়।
-
সৌদি আরব: দুটি হামলায় দুজন নিহত।
সংঘাতের মাত্র ১৪ দিনে এই সংখ্যক প্রাণহানি আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

No comments yet. Be the first to comment!