আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে পাহারার ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করল জাপান

আপডেট: মার্চ ১৬, ২০২৬ : ০৫:৪০ এএম
হরমুজ প্রণালিতে পাহারার ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করল জাপান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ ও ট্যাংকারগুলোকে নিরাপত্তা দিতে জাপানসহ ছয় মিত্রদেশকে এগিয়ে আসার আহ্বান জানালেও, জাপান তা প্রত্যাখ্যান করেছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক বিবৃতিতে জানিয়েছেন, হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজের নিরাপত্তা প্রদানে জাপানের নৌবাহিনী পাঠানোর কোনো পরিকল্পনা নেই।

গত ১৩ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী শিগগিরই হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে পাহারা দিতে শুরু করবে। এরপর ১৫ ফেব্রুয়ারি তিনি জাপান, চীন, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও ব্রিটেনসহ মোট ছয় দেশকে এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি–এর দপ্তর থেকে বলা হয়েছে, “আমরা এখনও কোনো নিরাপত্তা জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিইনি। আইনি ফ্রেমওয়ার্কের মধ্যে জাপান স্বাধীনভাবে কী করতে পারে, সে বিষয়ে ভাবছি।”

সার্কাসমূহেই জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি জানিয়েছেন, “আমরা কী করতে পারি এবং বর্তমান পরিস্থিতিতে আমাদের তা করা উচিত কি না—এটি আলাদা বিষয়।”

এভাবে ট্রাম্পের আহ্বানের পর প্রথম দেশ হিসেবে তা প্রত্যাখ্যান করল জাপান। অন্য মিত্রদেশগুলো এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: আলজাজিরা

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!