আন্তর্জাতিক

ছেলেকে নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি

আপডেট: মার্চ ১৬, ২০২৬ : ০৬:০৮ এএম
ছেলেকে নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি

মার্কিন গোয়েন্দা সংস্থার একটি রিপোর্ট অনুযায়ী, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনি তার ছেলে মোজতবা খামেনি কে নিজের উত্তরসূরি হিসেবে ক্ষমতায় আসার বিষয়ে দ্বিধায় ছিলেন।

গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, খামেনি মনে করতেন যে তার ছেলে নেতৃত্ব দেওয়ার জন্য পর্যাপ্ত যোগ্য নন। আরও বলা হয়েছে, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন এবং নেতৃত্বের জন্য অযোগ্য বলে সাবেক নেতা মনে করতেন। এছাড়া তার ব্যক্তিগত কিছু সমস্যার বিষয়েও খামেনি অবগত ছিলেন।

সূত্র জানিয়েছে, এই গোয়েন্দা তথ্য ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ ছোট একটি দলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

ইরানে আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের পর, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে গত সপ্তাহে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।

সূত্র: সিবিএস নিউজ

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!