আন্তর্জাতিক

স্বাধীনতা দিবসে বাংলাদেশের প্রতি মালদ্বীপের প্রেসিডেন্টের শুভেচ্ছা

আপডেট: মার্চ ২৬, ২০২৬ : ০১:২৩ পিএম
স্বাধীনতা দিবসে বাংলাদেশের প্রতি মালদ্বীপের প্রেসিডেন্টের শুভেচ্ছা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ মুইজ্জু।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বার্তায় মালদ্বীপ-এর প্রেসিডেন্ট এ শুভেচ্ছা জানান। বার্তায় তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা দিবস একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা স্বাধীনতা ও ভবিষ্যতের আশার প্রতীক। এই দিনটি দেশটির মানুষের উন্নয়ন অভিযাত্রায় প্রেরণা জোগাবে বলেও তিনি উল্লেখ করেন।

মোহাম্মদ মুইজ্জু বলেন, মালদ্বীপ বাংলাদেশকে বিশ্বস্ত প্রতিবেশী ও উন্নয়ন সহযোগী হিসেবে বিবেচনা করে। দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক পারস্পরিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে চলমান ইতিবাচক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশাবাদী।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!