আন্তর্জাতিক

ভারতে পেট্রল ও ডিজেলে শুল্ক কমানো হলো

আপডেট: মার্চ ২৮, ২০২৬ : ০৫:২৭ এএম
ভারতে পেট্রল ও ডিজেলে শুল্ক কমানো হলো

ভারতের সরকার পেট্রল ও ডিজেলের ওপর বড় অঙ্কের শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে লিটারপ্রতি পেট্রল ও ডিজেলের অন্তঃশুল্ক ১০ টাকা করে কমানো হয়েছে। ফলে পেট্রলের শুল্ক ১৩ টাকা থেকে নামিয়ে ৩ টাকায় এবং ডিজেলের শুল্ক শূন্যে আনা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানান, সরকারের সামনে দুটি পথ ছিল—জ্বালানির দাম বাড়ানো বা দেশবাসীকে মূল্যস্ফীতির চাপ থেকে রক্ষা করা। মোদি সরকার দ্বিতীয় পথ বেছে নিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, শুল্ক কমানোর প্রধান উদ্দেশ্য হলো দেশটির তেল বিপণনকারী সংস্থাগুলোর আর্থিক ক্ষতি কমানো। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও ভারত সরকার আপাতত অভ্যন্তরীণ বাজারে দাম বৃদ্ধির সম্ভাবনা নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নিয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের কারণে ভারতের তেল আমদানি ও হরমুজ প্রণালি পরিবহনেও অস্থিরতা দেখা দেয়। তবে বর্তমানে ভারতের কিছু জাহাজসহ নির্দিষ্ট দেশের জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে।

ভারতের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশে অপরিশোধিত তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, যা ৬০ দিনের চাহিদা মেটাতে সক্ষম। এছাড়া যুক্তরাষ্ট্র ও রাশিয়া থেকে গ্যাস আমদানির ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো গ্যাস সংকট না সৃষ্টি হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!