আন্তর্জাতিক

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত রাখার ওপর অনড় ফিফা সভাপতি

আপডেট: মার্চ ৩১, ২০২৬ : ০৬:৪১ এএম
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত রাখার ওপর অনড় ফিফা সভাপতি

মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত রাখার দৃঢ় অবস্থান জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য আসরে ইরানের অংশগ্রহণ নিয়ে কোনো বিকল্প পরিকল্পনা গ্রহণ করা হবে না বলেও তিনি স্পষ্ট করেছেন।

মেক্সিকান একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, “আমরা চাই ইরান খেলুক এবং ইরান বিশ্বকাপ খেলবে। এখানে বিকল্প কোনো পরিকল্পনা নেই, আমাদের একমাত্র ‘প্ল্যান এ’ রয়েছে।”

তিনি আরও বলেন, ইরান যেন টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ‘সবচেয়ে ভালো পরিস্থিতিতে’ থাকে তা নিশ্চিত করা জরুরি। কারণ এই দল কেবল ইরানের মধ্যে বসবাসরত সাধারণ মানুষ নয়, বিদেশে থাকা ইরানিদেরও প্রতিনিধিত্ব করে। ফিফা বর্তমানে কোনো ম্যাচ মেক্সিকোতে স্থানান্তরের কথা বিবেচনা করছে না।

ইনফান্তিনো স্বীকার করেছেন যে, রাজনৈতিক পরিস্থিতি ‘অত্যন্ত জটিল’। তবে খেলার যোগ্যতার ভিত্তিতেই ইরান বিশ্বকাপে জায়গা পেয়েছে।

সূচি অনুযায়ী, ইরান গ্রুপ পর্বে লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের সঙ্গে ম্যাচ খেলবে। এরপর সিয়াটলে মিশরের বিপক্ষে মাঠে নামবে তারা। দলের বেস ক্যাম্প হিসেবে নির্ধারণ করা হয়েছে অ্যারিজোনার টুসান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!