জাতীয় সংসদ

ব্রাহ্মণবাড়িয়া-২: স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা পেলেন ‘হাঁস’ প্রতীক

আপডেট: জানু ২১, ২০২৬ : ০৭:৪১ এএম ১৩
ব্রাহ্মণবাড়িয়া-২: স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা পেলেন ‘হাঁস’ প্রতীক

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা কে ভোট প্রতীক হিসেবে ‘হাঁস’ বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান রুমিন ফারহানাকে প্রতীকটি প্রদান করেন। রুমিন ফারহানা বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেয়। দলের সিদ্ধান্ত না মানায় রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

রুমিন ফারহানা জানান, ‘হাঁস’ তার প্রিয় প্রতীক এবং বাড়িতেও হাঁস পালন করেন। প্রতীক বরাদ্দ পেয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

তিনি কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ভোটের সময় কোনো উসকানিতে পা দেওয়া যাবে না এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাতে হবে। এর আগে ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডার কারণে তাকে দুটি শোকজ নোটিশ দেওয়া হয়েছিল, যার জবাব তিনি আগামী সময়ে দেবেন।


আরএস-রাসেল

Tags:
ব্যারিস্টার রুমিন ফারহানা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!