ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ফুটবল প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দ করা হয়েছে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে।
প্রতীক পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “গত কয়েকদিন ধরে আমি খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। ভোটাররা বারবার জানতে চেয়েছেন, ব্যালট পেপারে কোন প্রতীকে আমাকে দেখা যাবে। আজ সেই প্রশ্নের পরিষ্কার উত্তর পাওয়া গেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করব।”
ডা. তাসনিম জারা জানান, আগামীকাল (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। তিনি বলেন, “আমাদের ক্যাম্পেইন হবে স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি’র ভিত্তিতে।”
তিনি ভোটারদের দোয়া ও শুভকামনা কামনা করেন এবং সমর্থন প্রত্যাশা করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!