জাতীয় সংসদ

সংসদ নির্বাচনে ভোটার ১২ কোটি ৭৭ লাখের বেশি

আপডেট: জানু ২৩, ২০২৬ : ০৪:৫৯ এএম ১৩
সংসদ নির্বাচনে ভোটার ১২ কোটি ৭৭ লাখের বেশি

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক ভোটারসংখ্যার তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জন।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

ইসি সূত্রে জানা গেছে, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন। নারী ভোটার রয়েছেন ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার সংখ্যা ১ হাজার ১২০ জন।

আসনভিত্তিক হিসাবে দেখা গেছে, ৩০০ সংসদীয় আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে—ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। অন্যদিকে সর্বাধিক ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে, যেখানে ভোটার সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে ভোটার তালিকাসহ সব প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!