আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৬ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এটি জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১,৯৮১ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন, নারী প্রার্থী ৭৬ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি, তাদের সংখ্যা ২৮৮ জন। নিবন্ধিত ৯টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি।”
ইসি সচিব আরও জানান, ঢাকা-১২ আসনে সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর পিরোজপুর-১ আসনে সবচেয়ে কম ২ জন প্রার্থী অংশ নিচ্ছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে কি না—এ প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “আদালতের নির্দেশে শেষ মুহূর্তে কয়েকজন প্রার্থী অন্তর্ভুক্ত হয়েছেন। আদালত যেভাবে নির্দেশ দেবেন, সেটির ওপরই বিষয়টি নির্ভর করছে।”
তিনি জানান, “আমার টেবিলে এখনও পর্যন্ত আদালতের নির্দেশনা রয়েছে। আরও কিছু নির্দেশনা এলে প্রার্থীর সংখ্যা বাড়তে পারে। প্রার্থীর অন্তর্ভুক্তি শেষ মুহূর্ত পর্যন্ত হতে পারে।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!