জাতীয় সংসদ

দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসী ব্যালট

আপডেট: ফেব ০৭, ২০২৬ : ০৫:৫৭ এএম ১৫
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসী ব্যালট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রবাসী ভোটারদের ডাকযোগে ভোটপ্রক্রিয়া (Postal Voting) পুরোপুরি শুরু হয়েছে। ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ও দেশের অভ্যন্তরে থাকা ভোটাররা অংশ নিচ্ছেন।

বাংলাদেশ নির্বাচন কমিশনের সবশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ৪ লাখ ২২ হাজার ৯৬০টি প্রবাসী ব্যালট দেশে পৌঁছেছে, যার মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের হাতে এসেছে ২ লাখ ২৫ হাজার ১৬৮টি।

তথ্য অনুযায়ী, বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটারদের মধ্যে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট গন্তব্য দেশে পৌঁছেছে, ভোট গ্রহণ করেছেন ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন। এর মধ্যে ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন ভোট দিয়েছেন, পোস্ট অফিস বা ডাকবক্সে জমা হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৯১টি, এবং বাংলাদেশে এসে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি।

দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের জন্য আবেদনকারীদের মধ্যে বিডি পোস্ট প্রেরিত ব্যালট ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি, ভোট গ্রহণ করেছেন ৩ লাখ ৮১ হাজার ৭ জন। ভোটদান সম্পন্ন হয়েছে ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন, পোস্ট অফিস বা ডাকবক্সে জমা হয়েছে ২ লাখ ৭৬ হাজার ২৭২টি এবং রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে ৮৩ হাজার ৯৪২টি।

বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর হচ্ছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!