আগামী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের শপথ অনুষ্ঠান সাধারণ রীতি অনুযায়ী বঙ্গভবনের দরবার হলে হবে না; বরং সংসদের দক্ষিণ প্লাজা থেকে নতুন সরকার যাত্রা শুরু করবে।
সূত্র জানিয়েছে, সকাল ১০টায় সংসদ সদস্যরা শপথ নেবেন এবং বিকেল ৪টায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।
এদিকে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানায়, নতুন সরকারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এখনও প্রস্তুত নেই। তাই তিনি এখনো সেখানে উঠতে পারছেন না। দায়িত্বশীল সূত্রের মতে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘যমুনা’ ছাড়ার পর নতুন প্রধানমন্ত্রী সেখানে উঠবেন। তবে স্থায়ী বাসভবনের বিষয়ে সিদ্ধান্ত নতুন সরকারই নেবে।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তিন মেয়াদে গণভবনে অবস্থান করেছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে, যা শিগগিরই জনসাধারণের জন্য উন্মুক্ত হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!