রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ২১৫। প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৯০২। এই আসনে জামানত রক্ষার জন্য একজন প্রার্থীকে প্রাপ্ত ভোটের ন্যূনতম সংখ্যা ৩৩ হাজার ৯৮৮।
ফলাফলে দেখা যায়, বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২ ভোট। অপর দুই প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস (জাকের পার্টি, গোলাপ ফুল) ৮ হাজার ৮৭ ভোট এবং খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু (জাতীয় পার্টি, লাঙ্গল) ২ হাজার ৫৮৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। উল্লেখ্য, বাচ্চু টানা তৃতীয়বারের মতো জামানত হারালেন।
রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩, প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ১৯৪। জামানত রক্ষার জন্য প্রার্থীদের প্রয়োজন ৪৫ হাজার ৪০০ ভোট।
এই আসনে বিজয়ী হয়েছেন বিএনপির হারুন-অর-রশিদ ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির জামিল হিজাযী (শাপলা কলি) পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট।
জামানত হারানো সাত প্রার্থী হলেন:
নাসিরুল হক সাবু (স্বতন্ত্র) – ৩৬,৩৩৮ ভোট
আব্দুল মালেক (ইসলামী আন্দোলন বাংলাদেশ) – ৮,৫০৩ ভোট
মো. শফিউল আজম খান (জাতীয় পার্টি) – ২,০৫২ ভোট
সোহেল মোল্লা (স্বতন্ত্র) – ১,২১৯ ভোট
মো. জাহিদ শেখ (গণঅধিকার পরিষদ) – ৬৩৩ ভোট
কাজী মিনহাজুল আলম (খেলাফত মজলিস) – ৩২১ ভোট
আব্দুল মালেক মন্ডল (সাংস্কৃতিক মুক্তিজোট) – ২৬৬ ভোট
জেলা নির্বাচন কর্মকর্তা সেক মুহাম্মদ জালাল উদ্দিন জানান, মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত দিতে হয়। মোট ভোটের আট ভাগের এক ভাগ না পেলে জামানত সরকারি কোষাগারে জমা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!