প্রতিটি বাবা-মায়েরই উদ্বেগ হয়, যখন তাদের সন্তান স্বাভাবিক আচরণের বাইরে কিছু করে। তবে সব অনিয়মিত আচরণই উদ্বেগের কারণ নয়। শিশুর দৈনন্দিন কিছু আচরণ স্বাভাবিক এবং বিকাশের অংশ হিসেবে দেখা দেয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিচের আচরণগুলো স্বাভাবিক বলে বিবেচিত হয়—
১. নিজের সঙ্গে কথা বলা
খেলার সময় শিশুর প্রতিটি পদক্ষেপ বর্ণনা করা বা কাল্পনিক বন্ধুদের সঙ্গে কথোপকথন করা স্বাভাবিক। এটি শিশুর চিন্তাভাবনা, সমস্যা সমাধান দক্ষতা এবং কল্পনাশক্তি বাড়াতে সাহায্য করে।
২. হঠাৎ মেজাজের পরিবর্তন
এক মিনিটে হাসছে, পরের মিনিটে ছোটখাটো ঘটনায় কাঁদছে—এটি শিশুর মানসিক বিকাশের স্বাভাবিক অংশ। ক্ষুধা, ক্লান্তি বা অতিরিক্ত উত্তেজনা হঠাৎ মেজাজ পরিবর্তনের কারণ হতে পারে।
৩. মাঝে মাঝে একাকীত্ব পছন্দ করা
শিশু একা খেলতে চায়, এটি সামাজিকভাবে দূরে থাকার লক্ষণ নয়। একাকীত্ব শিশুকে সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করে।
৪. প্রশ্ন বা গল্প পুনরাবৃত্তি
শিশুরা বারবার একই প্রশ্ন জিজ্ঞাসা করে বা গল্প পুনরাবৃত্তি করে। এটি স্মৃতিশক্তি ও নিরাপত্তার অনুভূতি গড়ে তোলে।
৫. খাবার বেছে খাওয়া
শিশুর বেছে খাবার খাওয়া স্বাভাবিক। প্রথমে তারা খাবারের গঠন ও গন্ধ লক্ষ্য করে। যতক্ষণ শিশু স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং কিছু বৈচিত্র্যপূর্ণ খাবার খাচ্ছে, দুশ্চিন্তার কারণ নেই।
শিশুরা প্রতিটি ক্ষেত্রে শেখার প্রক্রিয়ার মধ্যে থাকে এবং এসব আচরণ তাদের মানসিক ও সামাজিক বিকাশের অংশ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!