আমাদের স্বাস্থ্যের অনেকাংশ নির্ভর করে প্রতিদিনের খাবারের ওপর। আর্থ্রাইটিসে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য কিছু খাবার আছে যা অবস্থা আরও খারাপ করতে পারে। বিশেষজ্ঞরা এ ধরনের খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
১. ভাজা এবং প্রক্রিয়াজাত খাবার: পুষ্টিহীন এই খাবার শুধু আর্থ্রাইটিসেই নয়, সবার জন্য ক্ষতিকর। এগুলো প্রদাহ বাড়িয়ে জয়েন্টের সমস্যা আরও বাড়াতে পারে।
২. চিনি এবং পরিশোধিত কার্বোহাইড্রেট: অতিরিক্ত চিনি AGE মাত্রা বাড়িয়ে প্রদাহ সৃষ্টি করতে পারে। এটি আর্থ্রাইটিসের ব্যথা আরও বাড়াতে পারে।
৩. দুগ্ধজাত দ্রব্য: দুগ্ধজাত খাবারে থাকা প্রোটিন জয়েন্টের চারপাশের টিস্যুকে জ্বালাতন করতে পারে, ফলে ব্যথা বাড়তে পারে। প্রোটিনের বিকল্প হিসেবে বাদাম, ডাল ও সবুজ শাক ব্যবহার করা যেতে পারে।
৪. লবণ: অতিরিক্ত লবণ গ্রহণ জয়েন্টে প্রদাহ বাড়াতে পারে। বিশেষ করে উচ্চ রক্তচাপ ও আর্থ্রাইটিসে আক্রান্তরা লবণ কমালে উপকৃত হবেন।
৫. অ্যালকোহল: এটি গাউটের ঝুঁকি বাড়ায় এবং ইউরিক অ্যাসিড জমে ব্যথা সৃষ্টি করতে পারে। তাই আর্থ্রাইটিসে আক্রান্তদের অ্যালকোহল এড়িয়ে চলা উচিত।
সুস্থ জীবন ও আর্থ্রাইটিস নিয়ন্ত্রণে রাখতে খাদ্যাভ্যাস সচেতনভাবে নির্বাচনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!