লাইফস্টাইল

নারীর সুস্থতায় উপকারী ৩ ভেষজ

আপডেট: মার্চ ২৬, ২০২৬ : ০১:২১ পিএম
নারীর সুস্থতায় উপকারী ৩ ভেষজ

হরমোনের ওঠানামা, ব্যস্ত জীবনযাপন, মানসিক চাপ—সব মিলিয়ে নারীদের স্বাস্থ্যে নানা ধরনের প্রভাব পড়ে। এতে মেজাজ, ঘুম, শক্তি ও হজমে পরিবর্তন দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, কিছু প্রাকৃতিক ভেষজ নিয়মিত গ্রহণ করলে এসব সমস্যায় উপকার মিলতে পারে।

অশ্বগন্ধা

অশ্বগন্ধা দীর্ঘদিন ধরেই প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এটি একটি শক্তিশালী অ্যাডাপ্টোজেন, যা মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। কর্টিসল হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে রেখে স্নায়ুতন্ত্রকে স্থিতিশীল করে। পাশাপাশি থাইরয়েড ও অ্যাড্রিনাল গ্রন্থির কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখে এবং শরীরের শক্তি ও প্রাণশক্তি বাড়াতে সাহায্য করে।

তুলসী

তুলসী প্রাকৃতিকভাবে মানসিক চাপ কমাতে কার্যকর একটি ভেষজ। এটি সেরোটোনিন বা ‘হ্যাপি হরমোন’ নিঃসরণে সহায়তা করে, ফলে মানসিক সুস্থতা উন্নত হয়। তুলসী হজমশক্তি বাড়ায়, বিপাকক্রিয়া উন্নত করে এবং ঘুমের সমস্যাও কমাতে সহায়ক। এছাড়া ফুসফুসের স্বাস্থ্যের জন্যও এটি উপকারী বলে পরিচিত।

শতাবরী

শতাবরী নারীদের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি ভেষজ, যা ‘ভেষজের রানী’ নামেও পরিচিত। এটি হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং পিসিওএস, মাসিক অনিয়ম, মেনোপজের উপসর্গ কমাতে সহায়ক। এছাড়া ডিম্বাশয়ের স্বাস্থ্য ভালো রাখতে, প্রদাহ কমাতে এবং উর্বরতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব ভেষজ ব্যবহারের আগে ব্যক্তির শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!