দুর্গন্ধযুক্ত টয়লেট বিরক্তিকর এবং অস্বাস্থ্যকর হতে পারে। সাধারণত অপর্যাপ্ত বায়ুচলাচল, পাইপে আটকে থাকা বর্জ্য বা ব্যাকটেরিয়ার বৃদ্ধিই এর প্রধান কারণ। এই সমস্যা দ্রুত সমাধানের জন্য বিশেষজ্ঞরা টয়লেটের দুর্গন্ধ দূর করার পাঁচটি কার্যকর উপায় শেয়ার করেছেন—
১. রিমের নিচের অংশ পরিষ্কার করুন
টয়লেটের রিমের নিচের অংশ প্রায়ই অবহেলিত থাকে, যেখানে ব্যাকটেরিয়া জমে দুর্গন্ধ সৃষ্টি করে। শক্তিশালী টয়লেট ক্লিনার ব্যবহার করে রিমের নিচের অংশ ঘষে পরিষ্কার করলে দুর্গন্ধ কমে যায়।
২. বেকিং সোডা ও ভিনেগার ব্যবহার করুন
টয়লেট বোলে এক কাপ ভিনেগার এবং আধা কাপ বেকিং সোডা ঢেলে ১০–১৫ মিনিট রাখুন। এরপর ঘষে ফ্লাশ করলে টয়লেট সতেজ হয়ে যাবে। এটি রাসায়নিক-মুক্ত এবং সাশ্রয়ী পদ্ধতি।
৩. লুকানো জায়গা পরিষ্কার করুন
এস-বেন্ড বা টয়লেট ট্যাঙ্কে আটকে থাকা বর্জ্যও দুর্গন্ধের কারণ হতে পারে। পাইপ এবং ট্যাঙ্কে ভিনেগার বা ডিটারজেন্ট ব্যবহার করে নিয়মিত পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ।
৪. পর্যাপ্ত বায়ুচলাচল নিশ্চিত করুন
বাথরুমে এক্সহস্ট ফ্যান ব্যবহার করুন এবং জানালা খোলা রাখুন। পর্যাপ্ত বায়ু চলাচল আর্দ্রতা কমায় এবং দুর্গন্ধ দূর করে।
৫. প্রাকৃতিক দুর্গন্ধ শোষক ব্যবহার করুন
টয়লেটে বেকিং সোডা, কফির গুঁড়ো, লেবুর টুকরা বা এসেনশিয়াল অয়েল রাখলে দুর্গন্ধ শোষণ হয় এবং সতেজতা বজায় থাকে।
নিয়মিত পরিচর্যা ও এই উপায়গুলো মেনে চললে টয়লেটকে দীর্ঘ সময় ধরে সতেজ রাখা সম্ভব।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!